চলমান অ্যাশেজে পার্থ ও ব্রিসবেন টেস্টে হেরে আগেই অনেকটা পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্ট ঘুরে দাঁড়ানোর বিকল্প তাদের কাছে ছিল না। তবে এ টেস্টেও হারের শঙ্কায় রয়েছে ইংলিশরা। অ্যাডিলেড ওভালে চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ২০৭। জয়ের জন্য শেষ দিনে এখনো প্রয়োজন ২২৮ রান, হাতে মাত্র চার উইকেট। বাস্তবতার বিচারে লক্ষ্যটা কঠিনই নয়, প্রায় অসম্ভব। তবু আগের ম্যাচগুলোর সঙ্গে তুলনা করলে এখানেই ইংল্যান্ডের প্রাপ্তি এই যে, ম্যাচে তারা অন্তত শেষ দিন পর্যন্ত টিকে আছে।চতুর্থ দিনের শুরুতে অস্ট্রেলিয়া ছিল বেশ শক্ত অবস্থানে। ৪ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা আগের দিনের অপরাজিত জুটি ট্রাভিস হেড ও অ্যালেক্স কেরি ব্যাটে লিড আরও বাড়ায়। হেড খেলেন চোখধাঁধানো এক ইনিংস। ১৬টি চার ও ২টি ছক্কায় ১৭০ রান করে তিনি যখন আউট হন, ম্যাচ তখন পুরোপুরি অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। কেরি দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭২ রান যোগ করেন। তবে শেষের দিকের ব্যাটাররা বড় অবদান রাখতে না পারায় অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩৪৯ রানে।ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টাং ছিলেন সবচেয়ে সফল, নেন ৪ উইকেট। ব্রাইডন কারস যোগ করেন ৩টি। প্রথম ইনিংসে ৮৫ রানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে দাঁড়ায় ৪৩৫ রানের পাহাড়সম লক্ষ্য।জবাবে ব্যাট করতে নেমে আশানুরূপ শুরু করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ফেরেন বেন ডাকেট, কিছুক্ষণ পর অলি পোপও আউট হন প্যাট কামিন্সের বলে। এরপর জ্যাক ক্রলি ও জো রুট মিলে কিছুটা স্বস্তি ফেরান। তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটিতে ইংল্যান্ডের ইনিংসে স্থিরতা আসে।কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স নতুন স্পেলে ফিরে এসে আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩৯ রান করা রুট ‘কট বিহাইন্ডের’ ফাদে পড়েন। এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ক্রলি লড়াই চালিয়ে যান। ১০২ বলে ফিফটি করে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন ইংলিশ ওপেনার।ঠিক তখনই অভিজ্ঞ নাথান লায়নের আঘাত। শুরুতে কিছুটা ব্যয়বহুল হলেও পরের পাঁচ ওভারে মাত্র ৮ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। ব্রুক বোল্ড হন রিভার্স সুইপ করতে গিয়ে। এরপর দুর্দান্ত এক অফ স্পিনে বেন স্টোকসের অফ স্টাম্প উড়িয়ে দেন লায়ন। শেষ পর্যন্ত ক্রলিকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি, কেয়ারির ক্ষিপ্রতায় ১৫১ বলে ৮৫ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।দিনের শেষ ভাগে জেমি স্মিথ ও উইল জ্যাকস উইকেট না হারিয়ে মাঠ ছাড়েন। শেষ দিনে ইংল্যান্ডের সামনে এখন অলৌকিক কিছুর অপেক্ষা। আর অস্ট্রেলিয়ার সামনে সুযোগ, আরেকটি টেস্ট জিতেই দুই ম্যাচ হাতে রেখে অ্যাশেজ নিশ্চিত করার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য Read more

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে পদ থেকে অব্যাহতি
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে পদ থেকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার পদ থেকে সাময়িক Read more

বেনাপোলে প্রিন্স হত্যার ২১ বছর পর ভগ্নিপতি মিজানসহ ৪ জনের কারাদণ্ড
বেনাপোলে প্রিন্স হত্যার ২১ বছর পর ভগ্নিপতি মিজানসহ ৪ জনের কারাদণ্ড

বেনাপোলের ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ২১ বছর পর ভগ্নিপতি উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও Read more

এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের
এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চারটি প্যানেলের Read more

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী

নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার Read more

কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর
কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর

কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি থাকলেও বিশ্বের শীর্ষ সমুদ্রবন্দরগুলোর তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। যুক্তরাজ্যের শিপিং–বিষয়ক শতবর্ষ প্রাচীন প্রকাশনা লয়েডস লিস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন