যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে অপহৃত সেই দর্জি রেজাউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।রবিবার (২৭ এপ্রিল)  বিকেল সাড়ে ৪ টার দিকে কোতোয়ালি থানা পুলিশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিন একসরা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে। পুলিশ ঘাতক রবিউল ওরফে সবুজের শ্বশুর খোকন মোল্যাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে রেজাউলকে গত ২২ মার্চ অপহরণ করে সবুজ ও রিপন। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বস্তাবন্দি করে ইজিবাইকে কিছু দূর নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে ও পরবর্তিতে বাসে করে পাঠায়। সবুজ লাশটি তার শ্বশুরবাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ একসারা গ্রামের একটি বাগানে পুঁতে রাখে। কয়েকদিন পর বিষয়টি জানতে পেরে সবুজের শ্বশুর খোকন মোল্লা। তিনি সেখান থেকে লাশ উত্তোলন করে পাশের আরেকটি বাগানে নিয়ে  পুনরায় পুঁতে রাখে। ঘাতক সবুজ ও রিপন হাওলাদের দেয়া তথ্য অনুযায়ী রোববার বিকেলে সেখান থেকে রেজাউল ইসলামের গলিত মরদেহ উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, রেজাউল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর সোমবার (২৮ এপ্রিল) পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। উল্লেখ্য, যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে ভাড়াবাড়িতে বসবাসরত দর্জি রেজাউল নিখোঁজ হওয়ার এক মাস তিনদিন পর তার স্ত্রী মমতাজ বেগম গত ২৬ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে মামলার প্রধান দুই আসামি সবুজ ও রিপনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রেজাউলকে হত্যার ঘটনা স্বীকার করে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়
হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়

চেহারায় এক শান্ত-সন্তুষ্ট হাসি। হাতে কিছু শিশুদের বই, আর ছোট্ট একটি ব্যাগে কলম, ব্রাশ আর সেলাইয়ের সুই। দেখে মনে হতে Read more

যেসব পশু দিয়ে কোরবানি হবে না
যেসব পশু দিয়ে কোরবানি হবে না

কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য পশু দোষ-ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি Read more

‘জয় বাংলা’ শুনে তেড়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু
‘জয় বাংলা’ শুনে তেড়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু

রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে ছুটে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকের ‘জয় বাংলা’ স্লোগান শুনে বেজায় চটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন