টানা ভারী বৃষ্টিতে ওমানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপচে পড়া বন্যার পানি ওয়াদির (পাহাড়ি নালা) আবাসিক ও নিচু এলাকায় ঢুকে পড়ায় বহু মানুষ আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়। ভয়াবহ এ দুর্যোগের মাঝেও সাহস ও মানবিকতার অসংখ্য গল্প সামনে এসেছে; যেখানে সাধারণ মানুষ অসাধারণ উদ্যোগ নিয়ে অন্যদের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন।এমনই একটি ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে ২৫ বছর বয়সী শাহজাদ খানের। পাকিস্তানের পেশোয়ারের এই শ্রমজীবী ব্যক্তি বর্তমানে মাসকটের বারকায় কর্মরত। তার উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৪টার দিকে বারকায়। শাহজাদ খানের ভাষ্য, ভারী বৃষ্টিতে একটি ওয়াদি উপচে পড়ে। সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল এবং অনেকেই ফুলে ওঠা ওয়াদির ভিডিও ধারণ করছিলেন, এমন সময় ঘটনাটি ঘটে।তিনি জানান, ‘হঠাৎ দেখি একটি গাড়ি পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটি আটকে যায়। সবাই দেখছিল এবং ভিডিও করছিল, কিন্তু আমি গাড়ির ভেতরে যাত্রীদের সাহায্যের জন্য কাঁদতে দেখছিলাম।’কোনো দ্বিধা না করে শাহজাদ খান (ভিডিওতে লাল কুর্তা পরা) পানিতে অর্ধডুবন্ত গাড়িটির ওপর লাফিয়ে ওঠেন। প্রথমে পা দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পাথর ব্যবহার করে কাঁচ ভেঙে ফেলেন।তিনি বলেন, ‘আমি কিছুই ভাবিনি—না জাতীয়তা, না ধর্ম। আমি শুধু দেখেছি মানুষ বিপদে আছে। একজন তখন প্রায় ডুবে যাচ্ছিল এবং আরেকজন লড়াই করছিল। গাড়ির অর্ধেকের বেশি অংশ পানিতে ভরে গিয়েছিল।’একপর্যায়ে পাকিস্তানি যুবক শাহজাদ খান গাড়ির ভেতরে থাকা দুই ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।এর ফলে একটি সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তিনি বলেন, ‘আল্লাহ আমাকে দায়িত্ব ও সাহস দিয়েছেন। এটা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত—আমি শুধু কাজটি করেছি’।খানের এই সাহসিকতা ব্যাপক প্রশংসিত হয়েছে, বিশেষ করে যখন অনেক দর্শক শুধু দেখেই যাচ্ছিলেন। পাকিস্তান সোশ্যাল ক্লাবের সমাজকল্যাণ পরিচালক শানদার বুখারি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খানের এই বীরত্বের বিষয়টি সামনে আসে।তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাটি যাচাই করেছি এবং তার সঙ্গে যোগাযোগ করেছি। তার এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দূতাবাস ও কমিউনিটির পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ Read more

Pop Casino – guide till casino pop bonus, omsättningskrav och uttag
Pop Casino – guide till casino pop bonus, omsättningskrav och uttag

Pop Casino – Praktisk guide till casino pop bonus Vad är casino pop bonus? En casino pop bonus är den Read more

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন