আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী বছরের ২০শে জানুয়ারী, ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি বলে গণবিজ্ঞাপ্তিতে বলা হয়েছে।জয়পুরহাট জেলায় সংসদীয় আসন সংখ্যা দুইটি। জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলাসহ ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় জয়পুরহাট-১ আসনটি। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তবে এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়াও এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কিন্তু জমা দিতে পাননি। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এস এম জালাল উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতাউর রহমান ও ঈসা আলেক।অপরদিকে, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলাসহ ৩টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় জয়পুরহাট-২ আসনটি। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল বারী। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. গোলাম মোস্তফা। এছাড়াও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী ও ওমান বিএনপির নেতা ইঞ্চি. আমিনুর রহমানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামও। অন্যদিকে, এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, এবারে জয়পুরহাটে ২টি আসনে গ্রহনকৃত ১৮টি মনোনয়নপত্রের মধ্যে দাখিল হয়েছে ১৪টি। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে গ্রহনকৃত ১১টি মনোনয়নপত্রের মধ্যে দাখিল হয়েছে ০৮টি এবং জয়পুরহাট-২ আসনে গ্রহনকৃত ০৭টি মনোনয়নপত্রের মধ্যে দাখিল হয়েছে ০৬টি।জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৮৩ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ২৮৩ জন এবং হিজড়া ভোটার ০৮জন। এ আসনে ভোটকেন্দ্রের স্থায়ী সংখ্যা ১৫১টি, ভোটকক্ষের স্থায়ী সংখ্যা ৮৭৭টি ও অস্থায়ী সংখ্যা ৪৫টি রয়েছে। এদিকে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ০২জন। এ আসনে ভোটকেন্দ্রের স্থায়ী সংখ্যা ১০৪টি, ভোটকক্ষের স্থায়ী সংখ্যা ৬৭৫টি ও অস্থায়ী সংখ্যা ৩৫টি রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর

দুয়ারে কড়া নাড়ছে শীত। কয়েক দিনের শুষ্ক আবহাওয়ার পর এক পশলা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা
প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা

আমাদের কোনো অধিকার ছিল না, প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন Read more

মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা
মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ‘হাসি-খুশি মিষ্টান্ন ভাণ্ডার’কে দুই হাজার Read more

তিন সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
তিন সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহারের দাবি শিবিরের

জুলাইয়ে সংঘটিত আওয়ামী গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন