কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে নিহত রোকসানা বেগমের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন।শনিবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি মাহফুজ বলেন, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে একটি দল শুক্রবার রাত সাড়ে ৩টায় মুরাদনগরের আকবপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬) নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।’এর আগে, শুক্রবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত ৩ জনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এলাকায় দাফনের সময় ভয়ভীতির কারণে কেউ জানাজা বা কবর খোঁড়ায় অংশ নিতে রাজি হয়নি। পরে পুলিশের সহায়তায় মরদেহগুলো দাফন করা হয়।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে ভয়াবহ গণপিটুনির ঘটনা ঘটে। মাদক ব্যবসার অভিযোগ তুলে স্থানীয়রা মাইকিং করে জনতা জড়ো করে একই পরিবারের চারজনকে প্রকাশ্যে মারধর করে। এসময় ঘটনাস্থলেই মারা যান রোকসানা বেগম (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। গুরুতর আহত হন পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮), যিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় Read more

‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’
‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’

আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান

আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে Read more

গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখান জাতিসংঘ মহাসচিবের
গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখান জাতিসংঘ মহাসচিবের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও Read more

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু
চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৩) জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন