ময়মনসিংহে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষ। এ সময় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।এ ঘটনায় নেতৃত্ব থাকা আসামির পিতা সাগর আলীকে আটক করেছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়।’তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় যায়। এরপর পুলিশ এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের পিতা সাগর আলীর নেতৃত্বে লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।হামলায় আহত এক এএসআই ও তিন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন। ওসি মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির পিতাকে আটক করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক
জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

জয়পুরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ নাসিম হোসেন (২৫) এক যুবক আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১
গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ
চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা বর্তমানে রাজনৈতিক হয়রানির অভিযোগে চরম বিতর্কে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও Read more

জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ
জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ Read more

আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন