ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী নেত্রীকে মারধরের ঘটনায় চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।গতকাল শুক্রবার (৪ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে মহিলাদল সভাপতি মালেকা বেগমকে মারধর করার কারণে ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করা হলো। তিনি এ ঘটনাকে অনৈতিক এবং কাপুরুষোচিত কাজ বলে ভৎসনা করেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে।প্রসঙ্গত, গেল ১ জুন ভিজিএফ’র চাল বিতরণের নাম দেওয়াকে কেন্দ্র করে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারের নির্দেশে এবং তার ক্যাডার বাহিনীর দ্বারা মহিলাদের নিয়ে চাঁচড়া ইউনিয়নের মহিলাদল সভাপতি মালেকা বেগমকে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রকাশ্যে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর ও নির্যাতন করা হয়। পরে এ ঘটনায় তিনি ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপরেই নির্যাতিত ওই মহিলা নেত্রীকে উল্টো মামলা দিয়ে এবং তার পরিবারকে ইব্রাহীম হাওলাদারের ক্যাডাররা ভয়-ভীতি দেখায় এবং এলাকা ছাড়া করে। পরে সাংবাদিকরা ‘তজুমদ্দিনে বিএনপি নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মহিলাদল নেত্রী’ শিরোনামে ফলোআপ সংবাদ প্রকাশিত করলে, সংবাদ প্রকাশের পর নির্যাতিত মহিলাদল নেত্রী গত ৩ জুলাই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিচার দাবি করেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। পরবর্তীতে ৪ জুলাই শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিষ্কারাদেশ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩
রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও Read more

বরিশালে ডাকাতির পরিকল্পনায় ছাত্র আন্দোলনের সাবেক নেতা বিরুদ্ধে মামলা
বরিশালে ডাকাতির পরিকল্পনায় ছাত্র আন্দোলনের সাবেক নেতা বিরুদ্ধে মামলা

টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত হওয়া যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে Read more

‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’
‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, 'আপনারা আমাকে Read more

সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক
সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট Read more

এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন