মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে, এটি চালু হলে দেশটিতে হাজারো শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চ দক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে।আজ বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউকেএম) দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা।বৈঠকে উপস্থিত আইন, বিচার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দিতে সম্মত হয়েছেন। তবে এই নীতি কার্যকর করতে হলে উভয়পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশাধিকার পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা এতদিন এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।এর আগে, কুয়ালালামপুরে একটি হোটেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক। এ সময় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণসহ বেশ কয়েকটি শিক্ষাবিষয়ক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা। এর পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন অধ্যাপক ইউনুস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই

পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই Read more

অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে কখন, যা জানা গেল
অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে কখন, যা জানা গেল

দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট Read more

পঞ্চগড়ের দুই আসনে নওশাদ–আজাদে ভরসা বিএনপির
পঞ্চগড়ের দুই আসনে নওশাদ–আজাদে ভরসা বিএনপির

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে Read more

ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তা সিনিয়ার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক Read more

গাজীপুর মহাসড়কে ফের সক্রিয় চোরাই তেলের সিন্ডিকেট
গাজীপুর মহাসড়কে ফের সক্রিয় চোরাই তেলের সিন্ডিকেট

গাজীপুরে চোরাই জ্বালানি তেলের দোকানে প্রশাসনের অভিযান ও তিনজন আটক হওয়ার পরও থেমে নেই তেল চোরাচালানের সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, বুলবুলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন