বাঁচা-মরার লড়াইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশন। এমন পরিস্থিতিতে এ ম্যাচটি জয়ের বিকল্প নেই টাইগারদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে শুরু হবে এ ম্যাচ।এশিয়া কাপের এবারের আসরে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে লিটন দাসের দলকে। বাংলাদেশ এই ম্যাচে একাদশে এনেছে ৪টি পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহানের মতো পরীক্ষিত পারফর্মাররা। একাদশে জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান।একনজরে দুই দেশের একাদশআফগানিস্তান : সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গাজানফার, ফজলহক ফারুকি।বাংলাদেশ : লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করার অপরাধে সৌদির এক নারীকে শাস্তিদেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন Read more

তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক
তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক

সিরাজগঞ্জের তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন।সে উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও ওই Read more

অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ
অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ

দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া বহু পুরনো ও প্রচলিত একটি বিনোদনের মাধ্যম। কিন্তু প্রযুক্তির দ্রæত Read more

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন