মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী পাভেল শেখকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। নিহত সাথী বেগম শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের পাভেল শেখের স্ত্রী এবং একই উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত নুর জামাল তালুকদারের কন্যা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সাথীকে তার স্বামী পাভেল, শাশুড়ি ও ননদ প্রায়ই মারধর করত। প্রায় ৪-৫ দিন আগে গুরুতর নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় সাথী বাবার বাড়িতে গিয়ে চিকিৎসা নেন। পরে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। গতকাল সোমবার (৬ অক্টোবর) তিনি আবারও বাবার বাড়িতে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন।পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাথরুম থেকে বের হওয়ার পর উঠানে পড়ে গেলে সাথীকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তিনি মারা যান। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর ধারাবাহিক নির্যাতনের কারণেই সাথীর মৃত্যু হয়েছে।শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানিয়েছেন, ঘটনার পর নিহতের স্বামী পাভেল শেখকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে
তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে। শিগগির Read more

দুই মিনিবাসের সংঘর্ষে মিশরে নিহত ৯
দুই মিনিবাসের সংঘর্ষে মিশরে নিহত ৯

মিশরের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) নীলা ডেল্টা মহাসড়কে দুই মিনিবাসের মধ্যে সংঘর্ষে এ Read more

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ

জাতীয় ও আন্তর্জাতিক দিবস বা উত্সবগুলো যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন বা পালনের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত Read more

চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ
চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী Read more

উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে?
উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে?

উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা আছেন ২৩ জন। এদের মাঝে দুই তরফ থেকেই যাদের পদত্যাগের দাবি উঠছে, তারা প্রত্যেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন