সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২১ আগস্ট চিকিৎসার জন্য ব্যাংককে যান নজরুল ইসলাম খান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ৩০ আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান। শায়রুল কবির খান আরও বলেন, সেখানে পৌঁছে ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নজরুল ইসলাম খান। পরে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজখবর নিচ্ছেন এবং ৩ সেপ্টেম্বর বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গেজেট প্রকাশের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
গেজেট প্রকাশের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের পরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার Read more

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

পিকে-শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল
পিকে-শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল

ফুটবল দুনিয়ায় বয়স কেবল একটি সংখ্যা। এর জীবন্ত প্রমাণ লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন Read more

নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন