ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রবিবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার তজুমুদ্দিন উপজেলায় ১টি, সদর উপজেলায় ২টি মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে একজন শিশু, একজন কিশোরী ও একজন বৃদ্ধ রয়েছেন।ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মামুন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালের বাথরুমে যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে গিয়ে মোজ্জাম্মেল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকার বাসিন্দা। ভোলা-চরফ্যাশন রুটে চলাচল করা একটি বাসের সুপারভাইজার ছিলেন তিনি।অপরদিকে তজুমদ্দিন উপজেলার শুম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে লাইজু বেগম (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের বাবা ইলিয়াস মিয়া জানান, সকালে মেয়েকে বাসায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার স্ত্রী বড় মেয়ের বাসায় যান। বিকেলে কাজ থেকে ফিরে এসে দেখেন তার মেয়ে ছটফট করছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই পোকা মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে জানিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। বিকেল ৫টায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এছাড়াও ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তানভীর হোসেন (৮) নামের এক শিশু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে পড়ে গিয়ে মৃত্যু হয়। তিনি ওই ওয়ার্ডের রুবেল মিয়ার ছেলে। শিশুটির মামা সোহাগ মিয়া জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে তানভীর মাথা ঘুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তাদের খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক
যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ফের ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে Read more

আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি Read more

বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

পিরোজপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের পুত্রসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেফতার। শুক্রবার (০২ মে) Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন