ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত লালমনিরহাটের হাসিনুর রহমানের বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ ও সমবেদনা জানাতে  ছুটে আসেন হাসিনুর এর বাড়িতে।এ সময় তিনি হাসিনুরের মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারকে আর্থিক সহযোগিতা ও ভবিষ্যতের পাশে থাকার আশ্বাস দেন। শনিবার ( ১৯ এপ্রিল) বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার  জামায়াত আমির হাসিনুরের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে এক লাখ টাকা নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি তুলে ধরেন এবং সরকারের কাছে দ্রুত তদন্ত ও জবাবদিহিতা চান।  এর আগে শনিবার দুপুরে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতের আয়োজিত এক জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু তাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিএসএফের এই বর্বরতা মানবতাবিরোধী  তিনি নির্বাচনের আগে খুনিদের বিচার” ও পেশিশক্তিমুক্ত নির্বাচনী পরিবেশ” তৈরির দাবি জানান এবং সরকারের সমালোচনা করে বলেন, “সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না শফিকুর রহমান ভারতকে বন্ধু রাষ্ট্র” আখ্যায়িত করে বলেন, সীমান্তে অমানবিক আচরণ কাম্য নয়। ভারতকে অবশ্যই এই ঘটনার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। গত ১৬ এপ্রিল হাতীবান্ধা সীমান্তের ৮৯৪ নম্বর পিলারে ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে হাসিনুরকে গুলি করে। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে মারা হয়। দুই দিন পর মরদেহ ফেরত দেওয়া হলে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। শফিকুর রহমান জোর দিয়ে বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সংখ্যালঘু নয়, সবাই নিরাপত্তা পাবে। নারীরা স্বাধীনভাবে চলবে, কেউ তাদের দিকে তাকানোর সাহস পাবে না দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-নিরাপত্তা সংস্কারের মাধ্যমে কোরআনের শাসন” প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। হাসিনুরের পরিবার ও গ্রামবাসী জামায়াত আমিরের সমবেদনাকে স্বাগত জানালেও তারা দ্রুত ন্যায়বিচার চান। এক স্বজন বলেন, সীমান্তে আমাদের নিরাপত্তা নেই, এই হত্যার বিচার না হলে আরও জীবন যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা Read more

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক

রাজধানীর মিরপুর থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে Read more

ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদ
ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদ

ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদমাত্র ছয় মাসের ছেলে সন্তান ঘরে রেখে ৫ আগস্ট Read more

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান
নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন