মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিন উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে এবং ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে ১৫ থেকে ২০ জন লোক মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে ঝটিকা মিছিল করা হয়। এতে ওয়ার্ড যুবলীগ সভাপতি রবিন মেম্বার নেতৃত্ব দেন।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত নিশ্চিত করে জানান, রবিন মেম্বারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। রবিনকে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হবে।উল্লেখ, গতকাল রবিবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও শেয়ার করেন। এরপর থেকেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিলো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৫-এ ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধ নিয়ে ৬ বছর আগেই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী!
২০২৫-এ ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধ নিয়ে ৬ বছর আগেই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী!

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন কিছু নয়। তবে বুধবার মধ্যরাতে আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা এবং তার জবাবে Read more

গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়ের করার Read more

প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য
প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য

অপরিকল্পিত ঝুপড়ি ঘরের কারণে দিন দিন কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটা। সৈকতের Read more

নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার
নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

নড়াইল সদরে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন
প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন

হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন