রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগের বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।এদিকে সকাল থেকে রাজধানীতে আবহাওয়ার গুমোট পরিস্থিতি বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল সাড়ে ৭টায়ও আকাশ ছিল কালো মেঘে ঢাকা।অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসেও রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে স্বাভাবিক গতির চেয়ে বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে।সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা পরবর্তীতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।অন্যদিকে, গতকাল (রোববার) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পরিকল্পিত হামলার শিকার হয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা Read more

দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর
দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।রবিবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, Read more

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় Read more

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ড্রাফটের Read more

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন