ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে এ কথা বলেন তিনি। সভায় ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের সাথে দুরত্ব বা ভুল বুঝাবুঝি হয় এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।এই সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ

গত বছরের জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান
হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির Read more

বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ
বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩৩ রান করা ম্যাচে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট Read more

যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে
যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে

বিবাহিত জীবন মানেই শুধু একসঙ্গে থাকা নয়—বরং তা সুন্দরভাবে, বোঝাপড়ার মধ্য দিয়ে কাটানো। দুজন মানুষের সম্পর্ক যতটা ভালো হবে, জীবনও Read more

‘যারা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে’
‘যারা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে’

যারা ডাকসু নির্বাচন বানচালে চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন