গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১৫৪ জন মুক্ত ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল। এমনটি জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। এই বন্দিরা ‘ফ্রি ফ্লাড–৩’ চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন, যা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে-  ‘গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী মুক্ত ১৫৪ ফিলিস্তিনি বন্দিকে বিদেশে পাঠানো হয়েছে। তাদের গ্রহণ করে মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরব প্রজাতন্ত্র মিশরে পাঠানো হয়েছে।’সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বন্দিরা তাদের মুক্তির চূড়ান্ত ধাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত মিশরে অবস্থান করবেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান বন্দি বিনিময় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক সময়ে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে মুক্তি পেয়েছে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দি, আর ইসরায়েল থেকেও শতাধিক ফিলিস্তিনিকে মুক্ত করা হচ্ছে ধাপে ধাপে। চুক্তির অন্যতম শর্ত ছিল-হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে,আর ইসরায়েল মুক্ত করবে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দি, যাদের অনেকে প্রশাসনিক আটকাদেশে বছরের পর বছর ধরে কারাবন্দি ছিলেন।রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ‘ফ্রি ফ্লাড–৩’ চুক্তির বাস্তবায়ন মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে মিশর মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুক্তি শুধু একটি মানবিক পদক্ষেপ নয়, এটি ফিলিস্তিনি বন্দিদের দুর্দশা সম্পর্কে আন্তর্জাতিক সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করবে।অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তারা জানান, এই বিনিময় ও যুদ্ধবিরতি ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোয় একটি বড় সফলতা। দুই পক্ষের এই বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি কার্যকরভাবে টিকিয়ে রাখতে পারলে, তা ভবিষ্যৎ শান্তি আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে পর্যবেক্ষকরা মত দিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: হাসনাত
হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। এই Read more

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের Read more

ড্রোন-বিমান তৈরি করা বাঁশখালীর সেই আশির উদ্দিনের পাশে তারেক রহমান
ড্রোন-বিমান তৈরি করা বাঁশখালীর সেই আশির উদ্দিনের পাশে তারেক রহমান

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন’ বানিয়ে দেশব্যাপী সাড়া জাগানো মো. আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্যালিকা Read more

ভৈরবে সংঘর্ষে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩
ভৈরবে সংঘর্ষে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জে ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে মারামারিতে নিহত তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, Read more

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন