বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের খিলক্ষেত থানা বনাম দক্ষিণখান থানার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বরণ করতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ৭১টি ওয়ার্ড এবং ৬২০টি ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অভ্যর্থনা জানিয়ে আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়া হবে। এ ছাড়াও দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, তাকেও বরণ করতে আমরা প্রস্তুত।আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বসিত মনোভাব, যে আনন্দিত মনোভাব এবং সাধারণ মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার তৈরি হবে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা দেওয়ার জন্য। সেই বাঁধ ভাঙা জোয়ার ঠেকানোর সামর্থ্য আমাদের কারো নেই।বাংলাদেশকে নিয়ে যড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,  বাংলাদেশের মানুষ গণতান্ত্রিককামী। বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য এদেশের মানুষ গত ১৭ বছর ধরে যে লড়াই ও সংগ্রাম করছে। সেই সংগ্রামকে আমরা দেখছি- অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে কতিপয় ষড়যন্ত্রকারী ও একটি গোষ্ঠী তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।এসময় বিএনপির এই নেতা বাংলাদেশকে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।নির্বাচন ও অন্তর্বর্তী সরকার প্রসঙ্গ নিয়ে আমিনুল হক বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কিছু ষড়যন্ত্রকারী কাজ করছে। তারা নির্বাচনকে পিছিয়ে রেখে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়।এসময় তিনি তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকারের বিকল্প হতে পারে না বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিককামী। গত ১৭ বছর তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তাই দ্রুত সময়ের ভেতরে নির্বাচন দিন।এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর সদস্য আলী আকবর আলী, জাহেদ পারভেজ চৌধুরী, নূরুল হুদা ভূইয়া নূরু, খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন
জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী মো. ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির দীঘিনালা Read more

মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'সবাই ভেবেছিলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত Read more

আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়
আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়

টেন্ডার ছাড়াই আমতলী পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন পৌরসভার ৭ হাজার খানা প্লেট তৈরি করার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন