পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। অতীতেও বিভিন্ন সময়ে এই গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনার রেকর্ড রয়েছে।গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ওই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এ সময় টিএলপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ৪০টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা, তিন বিক্ষোভকারী এবং এক পথচারী রয়েছেন। সংঘর্ষের উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিছিল শুরুর পর থেকে রাজধানীর প্রবেশ ও প্রস্থানপথগুলো বন্ধ থাকলেও সোমবার আংশিকভাবে তা খুলে দেওয়া হয়।টিএলপি বলেছে, পুলিশের গুলিতেই তাদের কয়েকজন সমর্থক নিহত ও আহত হয়েছেন। সংগঠনটি বলছে, টিএলপির নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন। শরীরের তিন স্থানে আঘাত পেয়েছেন তিনি।তবে টিএলপির এই অভিযোগের বিষয়ে প্রাদেশিক সরকারের কোনও মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। এর আগে, রোববার এক সংবাদ সম্মেলনে সাদ রিজভি বলেছিলেন, তাদের মিছিলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো।তিনি বলেন, ‌‌‌আমাদের মিছিল ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। এর আগে দলটি পাকিস্তানজুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়। সোমবার হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানই এই যুদ্ধবিরতির লক্ষ্য।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে Read more

আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।মঙ্গলবার Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু'টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু'জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু Read more

৯ জুলাই: নামাজের সময়সূচি
৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ ইংরেজি, ২৫ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন