বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি একমাত্র কন্যা সিয়া দেবসহ ভাই-বোন রেখে গেছেন। মুকুলের ভাই অভিনেতা রাহুল দেব জানিয়েছেন, মুকুলের শেষকৃত্য আজ বিকেল ৫টায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।মুকুলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও, জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে স্টোরি শোক প্রকাশ করেছে রাহুল দেব। তিনি লেখেন, ‘আমাদের ভাই মুকুল দেব গতরাতে নয়াদিল্লিতে পরলোকগমন করেছেন। তাঁর একমাত্র কন্যা সিয়া দেব তাকে রেখে গেছেন। আমরা ভাই-বোন রেশমি কৌশল, রাহুল দেব এবং ভাতিজা সিদ্ধান্ত দেব তাকে খুব মিস করব। আজ বিকেল ৫টায় অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার অনুরোধ করছি।’মুকুলের সঙ্গে ‘সন অব সারদার’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা বিন্দু দারা সিং। এর আগে তিনি বলেন, ‘মা-বাবার মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কারও সঙ্গে দেখা করতেন না, ঘর থেকেও বের হতেন না। শেষ কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমরা সবাই তাঁকে ভীষণ মিস করব।’নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। তার বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন সদ্য প্রয়াত অভিনেতা।প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল দেব। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় নজর কেড়েছিল।এ ছাড়া হিন্দি ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ছাড়া বাংলা, মালয়ালি, পাঞ্জাবি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি। টালিউড নায়ক জিৎ এর ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় অভিনয় করেন মুকুল। সূত্র: ইন্ডিয়া টুডে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি
বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি

৯ মাস আগে ফারুক আহমেদের কাউন্সিলর পদ দিয়ে বিসিবিতে আসার সুযোগ করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বছর না ঘুরতে তা Read more

‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪
‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা! এমন শিরোনামে গত সোমবার (১৪ এপ্রিল) সময়ের কণ্ঠস্বর অনলাইন ও মাল্টিমিডিয়া Read more

হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি
হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশে নজরদারির সরঞ্জাম ক্রয় করার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার Read more

সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ
সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। রোববার আইনশৃঙ্খলাবাহিনীর Read more

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিকনিকান্দি Read more

ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান
ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৮৫জন বীর মুক্তিযোদ্ধা এবং ৩৬জন শীতার্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন