ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ একেবারেই নতুন কিছু না। সময়ে সময়ে বহুবারই অভিযোগ উঠেছে আইপিএলের বিভিন্ন ম্যাচ নিয়ে। তবে ২০২৫ সালে এসে নিজ দলের বিপক্ষেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনলেন বিজেপির এমএলএ (আইনপ্রণেতা) জয়দ্বীপ বিহানি। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বিহানি। তার অভিযোগ, চলতি আসরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২ রানে হারের ম্যাচটায় ঘটেছে কলঙ্কিত ফিক্সিং। বিজেপির এই নেতার দাবি, রাজস্থান রয়্যালস ইচ্ছে করেই হেরেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।আইপিএলে রাজস্থান যখন চরমভাবে ভুগছে, তখনই তাদের বিপক্ষে এমন অভিযোগ এনেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জয়দীপ বিহানি। চলতি আসরে ৮ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মোটে ২ ম্যাচে। হেরেছে ৬ ম্যাচে। এরমাঝে শেষ চার ম্যাচেই আছে টানা হার। যার শেষটা লখনৌর বিপক্ষে। আর এই ম্যাচ নিয়েই উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। গত ১৯ এপ্রিল ঘরের মাঠ জয়পুরে লখনৌর বিপক্ষে মাঠে নামে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে লখনৌ সংগ্রহ করেছিল ১৮০ রান। জবাবে ভালোই ছিল রাজস্থানের ব্যাটিংয়ের গতি। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, বৈভব সূর্যবংশীরা ম্যাচটাকে রেখেছিলেন নাগালের মাঝেই। শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল নয় রান। কিন্তু আভেশ খানের দুর্দান্ত এক ওভার থেকে রাজস্থান তুলতে পেরেছিল কেবল ৬ রান। ২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। আর এখানেই সন্দেহ প্রকাশ করেন জয়দ্বীপ বিহানি। বিজেপির এই আইনপ্রণেতার দাবি, ‘যারাই ম্যাচ দেখেছেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন, এখানে কিছু একটা ভুল ছিল। আভেশ খানের শেষ ওভার থেকে রাজস্থান ৯ রান নিতে পারবে না, এটা অবিশ্বাস্য। শেষ ওভারের খেলা দেখে একটা বাচ্চা ছেলেও দাবি করবে ওটা পাতানো ছিল।’জয়দীপ বিহানি অবশ্য একহাত নিয়েছেন আইপিএলের ব্যবস্থাপনা নিয়েও। আইপিএলের ম্যাচ আয়োজনের দায়িত্ব কেন ক্রিকেট সংস্থার পরিবর্তে জেলা পরিষদকে দেয়া হয় তা নিয়ে ক্ষোভ করেছেন বিজেপির এই আইনপ্রণেতা। এদিকে জয়দীপ বিহানির অভিযোগ সহজভাবে নেয়নি রাজস্থান রয়্যালস। রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীর কাছে দেয়া পত্রে বিহানির বিপক্ষে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের দাবি, ‘জয়দীপ বিহানির এমন দাবি কেবল মিথ্যে এবং ভিত্তিহীন। একইসঙ্গে এমন এক বক্তব্য রাজস্থান র‍য়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের জন্য ভীষণভাবে অপমানজনক। একইসঙ্গে এই বক্তব্য ক্রিকেটের চেতনাকেও কলঙ্কিত করে।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে Read more

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের Read more

হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে Read more

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ
জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬টি সমঝোতা স্মারক Read more

পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার Read more

বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়
বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো। বাগমারার প্রধান হাটগুলোর মাঝে ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট অন্যতম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন