“মুই এই বয়সে কই চাকরি পামু, পোলাপানরে কি খাওয়ামু” রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন হেনরি বিশ্বাস (৪৭) নামের এক শ্রমিক। তিন সন্তানের জনক হেনরি বিশ্বাস একটানা দেড় যুগ ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বরিশাল শহরের বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালে। কোন কারণ ছাড়াই হেনরি বিশ্বাসের ন্যায় ওই কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। তিনি (হেনরি বিশ্বাস) জানিয়েছেন-গত ৩০ অক্টোবর ডাকপিয়ন যখন তার হাতে একটি খাম দিয়েছেন, তখনও তিনি বুঝতে পারেননি, ওই চিঠিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুলতেই চোখে পরে লেখা, আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে”। তবে কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা তিনি এখনও জানতে পারেননি। পরে খোঁজ নিয়ে তিনি (হেনরি) জানতে পারেন কারখানার আরো প্রায় পাঁচ শতাধিক শ্রমিককে চাকরি থেকে ছাটাই করা হয়েছে।সূত্রমতে, এ ঘটনার প্রতিবাদে গত পাঁচদিনের ন্যায় রবিবার (২ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ফার্মাসিউটিক্যালের সামনের ফটকে অবস্থান করে বিক্ষোভ করেছেন ছাঁটাইকৃত কারখানার শ্রমিকরা। ছাঁটাই করা শ্রমিকরা অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করে কারখানা চালুর দাবি করেন। এসব শ্রমিকদের চোখে ছিলো জল আর হাতে ছিলো ছাঁটাইপত্র। রবিবারের এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এরমধ্যে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা না হয়, তাহলে মহাসড়ক অবরোধ করাসহ আরও কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, কোনো কারণ ছাড়াই স্টেরিপ্যাক বিভাগের শ্রমিকদের তিনদিনের বাধ্যতামূলক ছুটি দেয় কর্তৃপক্ষ। সেই ছুটির মধ্যে গত ২৮ অক্টোবর প্রত্যেক শ্রমিকের বাসা-বাড়িতে চাকরিচ্যুতির নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন অমানবিক আচরণ শ্রমিকদের হতাশাগ্রস্ত করে তোলার পাশাপাশি সংক্ষুব্ধ করেছে।চাকরিচ্যুতির নোটিশ প্রাপ্তির একদিন পর ২৯ অক্টোবর বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদ স্বরূপ বগুড়া রোডস্থ অপসোনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। একাধিক শ্রমিকরা অভিযোগ করে বলেন, স্টেরিপ্যাক বিভাগে কর্মরত পাঁচ শতাধিক শ্রমিকের প্রত্যেকের বেতন ১২ থেকে ১৬ হাজার টাকা ছিল। কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করে কম বেতনে কর্মী নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে পুরানো এবং দক্ষ শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে।ছুটির মধ্যে ডাকযোগে নোটিশ পাঠিয়ে শ্রমিকদের চাকরিচ্যুতির এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী। গত শনিবার এবং রবিবার চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মনিষা চক্রবর্তী অংশগ্রহণ করেন।বরিশালে দীর্ঘদিন শ্রমিকের অধিকার নিয়ে আন্দোলন-সংগ্রাম করে আসা নারী নেত্রী ডা. মনিষা চক্রবর্তী বলেন, আকস্মিক চাকরিচ্যুতির নোটিশ দিয়ে শ্রমিক ছাঁটাই করা অমানবিক আচরণের সামিল। এ ঘটনায় শ্রমিকরা তাদের অধিকার রক্ষায় মাঠে নেমেছেন। এতে তিনিও সম্মতি জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন-যদি শীঘ্রই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা না হয়, তাহলে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করাসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে অপসোনিন কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।আকস্মিক শ্রমিক ছাঁটাই এবং প্রতিবাদ আন্দোলন নিয়ে জানতে রবিবার রাতে অপসোনিনের বরিশাল অফিসে ফোন করা হলে পারভেজ নামের এক ব্যক্তি ফোন রিসিভ করলেও তিনি কোনো ব্যাপারে কথা বলতে রাজি হননি।বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশালের এই প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর স্বজন আবদুস সবুর খানের। গত বছর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সংকট দেখা দেয়। ধারনা করা হচ্ছে-আগামীদিনে প্রতিষ্ঠানটির খরচ কমাতে স্টেরিপ্যাক বিভাগের কর্মচারীদের বাদ দিয়ে কম বেতনে কর্মী নেয়া হতে পারে। অবশ্য এই এধরনের অভিযোগ চাকরিচ্যুত শ্রমিকরা গনমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) সংঘটিত এই Read more

চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে Read more

সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার
সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাড়ির সিঁড়ি কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার Read more

১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন