নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) সংঘটিত এই হামলাগুলিতে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আঙ্কপালি এলাকায় এই হামলায় নিহত হয়েছেন ১৪ জন।  আপার স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান অ্যাডাম ওচেগা বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিনে গোয়ার ওয়েস্টের নাকা গ্রামেও হামলা হয়, যেখানে প্রাণ হারান আরও ১১ জন। স্থানীয় চেয়ারম্যান অরমিন ভিক্টর এই তথ্য জানিয়েছেন।এর আগে, গত মাসে গোয়ার ওয়েস্ট অঞ্চলে টানা চার দিনের মধ্যে হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪৪ জন। সেই হামলাগুলির পেছনে সুস্পষ্ট কোনো উদ্দেশ্য প্রাথমিকভাবে বোঝা না গেলেও, প্রশাসনের দাবি-স্থানীয় কৃষকদের দ্বারা চালানো পাল্টা আক্রমণ, জমি নিয়ে দ্বন্দ্ব এবং পশুর বিষক্রিয়ার মতো কারণ এর পেছনে রয়েছে।টিআরটি গ্লোবালের প্রতিবেদন অনুসারে, নাইজেরিয়ার মধ্যাঞ্চলে কৃষক ও গবাদিপশু পালনকারীদের মধ্যে জমির ব্যবহার নিয়ে বাড়তে থাকা বিরোধ ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি ও চারণভূমির জন্য জমির উপর চাপ বাড়ছে, যার কারণে দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু

দেশে অদৃশ্য শক্তির সঙ্গে কিছু ধান্দাবাজও সক্রিয় রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ঠেকাতে হলে একটি যোগ্য, Read more

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন Read more

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

টানা দুই দিন ছুটি চললেও ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে Read more

আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন
আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন

আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সবশেষ সমন্বয়কৃত দামেই আজ রবিবার (১৭ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ স্বর্ণের Read more

সদরপুরে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান
সদরপুরে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন