সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বুধবার (২১ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর ৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। তারা হলেন– সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনুসর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।আজহারুল হককে বাদ দিয়ে এবং মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে ২০১৫ সালের ১২ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান। ২০১৭ সালের ২০ অক্টোবর মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিনব্যাপী লোকজ মেলা
কিশোরগঞ্জে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিনব্যাপী লোকজ মেলা

ঢাকঢোল পিটিয়ে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে Read more

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

ভুল সংবাদ পরিবেশন করলে এখন থেকে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।বুধবার (০৪ Read more

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে Read more

তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল
তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল

পৃথক ৩ মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক ৩ প্রজ্ঞাপনে এসব তথ্য Read more

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) চিকিৎসাধীন অবস্থায় Read more

মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার
মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানার ওভারব্রিজ এলাকায় মহাসড়কে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন