নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম, মো.তাজুল ইসলাম, শিক্ষিকা ফেরদাউস আক্তার,খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নূর-এ-জান্নাত, শিক্ষক জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত বানু, আজিমুল ইসলাম,বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন।  সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বীন আল জান্নাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল। ওই আমি সময় কেন্দ্র পরিদর্শনে যাই। কেন্দ্রে গিয়ে দেখি শিক্ষকদের উপস্থিতিতে দুটি কেন্দ্রে শিক্ষার্থীরা হট্রগোল করছে। এ সময় শিক্ষকরা নিরব ছিলেন। বিষয়টি আমার নজরে এলে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে দুটি পরীক্ষা কেন্দ্রের ১২ শিক্ষককে দায়িত্ব থেকে কেন্দ্র প্রধানরা অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া শিক্ষকরা এ বছর বাকী পরীক্ষা গুলোর সময় কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেনা।   এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা Read more

হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে। এ Read more

জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ
জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় হবে আজ রোববার (১ জুন)।এদিন Read more

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২২ জুন) দিবাগত রাত Read more

যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!
যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!

লক্ষীপুরে হত্যা চেষ্টা মামলায় যুবলীগ ক্যাডার আশরাফ উদ্দিন আরজুর পক্ষে দায়সারা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর মডেল থানার Read more

প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন