রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই ঘটনায় রাজ্জাক নামের একজন গুরুতর আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহদী হাসান বাবুপাড়া গ্রামেট মিরাজ হোসেনের ছেলে। আহত আব্দুর রাজ্জাক চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তিনিও বৃটিশ টোবাকোতে কর্মরত। স্থানীয়রা বলেন একটি কুষ্টিয়াগামী দ্রুতগামী ট্রাক সিগারেট বহন কারী অটো ভ্যানের পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত পাংশা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা একজনকে মৃত ঘোষণা করেন।ডা. তানসু সুমা বলেন, হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রাজ্জাক আশংকা মুক্ত।পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন ঘটনা হাইওয়ে থানা পুলিশ দেখছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার
মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করায় এক শ্রমিকদল Read more

সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বদাখালি ও জমশেরপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ এবং Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা
মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করে যুক্তরাজ্যে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন