চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ও মিরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পোকার বিস্তার, সৃষ্টি হচ্ছে মারাত্মক পরিবেশদূষণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা যায়, বারইয়ারহাট পৌরসভার দক্ষিণ ইউ-টার্ন সংলগ্ন মহাসড়কের পাশে স্তূপাকারে জমে আছে ময়লার পাহাড়। এসব আবর্জনার মধ্যে রয়েছে পশুর নাড়িভুঁড়ি, মুরগির বর্জ্য, দুর্গন্ধযুক্ত পচা খাবার ও নানা ধরনের ময়লা-আবর্জনা।স্থানীয় প্রবাসী কাওছার বলেন, ‘সড়কের এ অংশে ইউ-টার্ন থাকায় গাড়ি স্লো করতে হয় কিংবা দাঁড়াতে হয়। কিন্তু এখানে এক মিনিট দাঁড়ানোও কষ্টকর হয়ে পড়ে। দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না।’রিকশাচালক মতিনের অভিযোগ, ‘সকালে ময়লার কারণে একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এসব পৌরসভার দায়িত্বে থাকা লোকজনের অবহেলার ফল।’আরেক পথচারী নারগিসের অভিমত, ‘দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।’মাওলানা আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌরসভার লোকজন ময়লাগুলো সড়কেই এনে ফেলে রেখে যাচ্ছে। দেখার কেউ নেই। আমরা দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার জানান, ‘বর্জ্য অপসারণের জন্য কাজ শুরু হয়েছিল, তবে অজানা কারণে শেষ হয়নি। আশা করছি দ্রুত এর সমাধান হবে। আর বর্জ্য সড়কে আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক Read more

কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক
কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ Read more

ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামে হরিজন সম্প্রদায়ের (সুইপার) একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (৮ Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।বুধবার Read more

বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ
বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ

মানবিক করিডোর করে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছাতে গেলে জাতিসংঘকে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের অনুমতির প্রয়োজন। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন