শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে।ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে।কিডনি জটিলতাও রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। তাই তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছেন, সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের Read more

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প
রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ফের ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প Read more

রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা
রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন