চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা বেগম।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলা মধ্যেম মঘাদিয়া আমতলী এলাকার মতিউর রহমান কামলা বাড়িতে এ দূর্ঘটনার ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির মো. শোকর হোসেনের সন্তান।প্রত্যক্ষদর্শী মো. আরিফ জানান, ঘরে মোটরের পানি উঠানোর সময় বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফিরোজ। পরে তার স্ত্রী ফিরোজকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎতের সর্ট খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তারজিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু সিংহ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় ফিরোজ নামের একজনকে হাসপাতালে স্বজনরা নিয়ে আসে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, শীর্ষে দিল্লি
দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে, যার থেকে রাজধানী ঢাকাও মুক্ত নয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও Read more

জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভিতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার Read more

প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত
প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবারও পরিস্থিতি Read more

১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও ৫ জনের শারীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে Read more

হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন