এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি। মঙ্গলবার (১৩ মে) প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।এছাড়া কাশ্মির ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে। অন্য কোনো দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি।তাকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী।জবাবে রণধীর বলেন, “জম্মু-কাশ্মির সমস্যার সমাধান ভারত-পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে, সেটি পরিবর্তন হয়নি। মূল বিষয় হলো পাকিস্তানকে ‘ভারতের ভূখণ্ড’ ছেড়ে দিতে হবে। যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে।”কাশ্মিরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। অপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে।পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মিরকে আজাদ কাশ্মির, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে জম্মু-কাশ্মির আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মিরকে আকসাই চীন হিসেবে ডাকা হয়। ভারত পাকিস্তান উভয়ই দাবি করে পুরো কাশ্মির তাদের। তবে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মিরের যে অংশটি রয়েছে সেটির মানুষ স্বাধীনতা আর নয়ত পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায়।  এদিকে ভারত দীর্ঘসময় ধরে বলে আসছে পাকিস্তানকে কাশ্মিরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। আর এটি ছাড়া কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। আর এ আলোচনা অবশ্যই দুই দেশের মধ্যে হতে হবে।চারদিনের ভয়াবহ হামলা পাল্টা হামলার পর গত শনিবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন। পরবর্তীতে ট্রাম্প জানান, কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছর ধরে চলা দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে চান তিনি। তবে ভারত জানিয়েছে, এ ব্যাপারে কোনো দেশের মধ্যস্থতায় রাজি নয় তারা। সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি সন্ধান
বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি  সন্ধান

বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই  প্রশ্ন হাসান Read more

মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ
মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট Read more

বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর
বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে ৩ Read more

সিরাজগঞ্জে ৫ থানার ওসি অভ্যন্তরে বদলি
সিরাজগঞ্জে ৫ থানার ওসি অভ্যন্তরে বদলি

জেলার ৫টি থানার অফিসার্স ইনচার্জদের (ওসি) জেলার অভ্যন্তরে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেনের অফিস Read more

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি
কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন