মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সামরিক জান্তা-বিরোধী এক যোদ্ধা ও স্থানীয় একজন বাসিন্দা।২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে মিয়ানমারের সামরিক বাহিনী উৎখাত করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। দীর্ঘ এই সংঘাতে দেশটির মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা পরিচালনা করছে জান্তা বাহিনী।স্যাগাইংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জান্তা-বিরোধী যোদ্ধা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে অবস্থান করা বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। এএফপিকে তিনি জানান, হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।জান্তা-বিরোধী ওই যোদ্ধা বলেন, লোকজন বৌদ্ধ মঠকে নিরাপদ ভেবে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু তাদের ওপর বোমা হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও জান্তা বাহিনীর মুখপাত্র জ্য মিন তুন তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।সামরিক বাহিনীর হামলায় মঠের একটি হল পুরোপুরি ধ্বংস হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা নিশ্চিত করেছেন। তিনি ভোরের দিকে কয়েকজনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার কাজে সহায়তা করার জন্য তিনি ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলেন। এ সময় তিনি সেখানে ২২ জনের মরদেহ গণনা করেন বলে জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা বলেন, ‌‌‘‘অনেকের মাথায় আঘাতের ক্ষত রয়েছে। এছাড়া অনেকের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়
শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও সরগরম দেশের বিনোদন অঙ্গন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও Read more

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২
কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া Read more

আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা
আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশাকে অবশেষে আদালতের নির্দেশে দাদীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের ১৫ দিন Read more

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!
আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন