যেদিকে চোখ যায় শুধুই লিচু গাছ দেখা যায়। রসে টইটম্বুর, বড় আঁশ ও বাহারি ঘ্রাণে মুখরিত প্রকৃতি।  কিশোরগঞ্জের ‘মঙ্গলবাড়িয়া লিচুর গ্রাম। রাস্তার পাশে এবং বাড়ির উঠানে, বাগানে শত শত লিচুর গাছ। এখনকার মাটি লিচু চাষের জন্য উপযোগী হওয়ার কারণে লিচু চাষ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।কয়েক দিন পরই গ্রামজুড়ে চলবে লিচু পাড়ার মহোৎসব। গ্রামের নামেই লিচুর নাম রাখা হয়েছে ‘মঙ্গলবাড়িয়া লিচু’। রসালো, সুমিষ্ট, সুগন্ধ ও গাঢ় লাল রঙের কারণে এ লিচুর খ্যাতি ছড়িয়ে গেছে দেশজুড়ে। অনুকূল আবহাওয়ায় এবার এ লিচুর ফলনও হয়েছে বাম্পার।কৃষি অফিসের তথ্যমতে, মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় ২০০টি লিচু-বাগান আছে। এছাড়াও আনুমানিক পাঁচ হাজারের বেশি গাছ রয়েছে। বাগানগুলো থেকে প্রায় ১০ কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি অফিসের। গত বছরে বাগানেই এ লিচু বিক্রি হয় চড়া দামে। প্রতি ১০০ লিচু বিক্রি হয় ১ হাজার থেকে ১২০০ শত টাকায়। তবে এবার ফলন ভালো থাকায় দাম ১০০ লিচুতে ৫ শত টাকা রাখবেন বলে চাষিরা জানান৷  এ গ্রামে এ লিচুর স্বাদ নেওয়ার জন্য মঙ্গলবাড়িয়া গ্রামে ভিড় করেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার লিচুরসিক ক্রেতারা। সাধারণত মঙ্গলবাড়িয়া লিচু রপ্তানি হয় ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত লিচু গাছ৷ গাছের নিচে পাহাড়ায় সময় দিচ্ছেন চাষীরা। বাদর ও পাখিদের আনাগোনা লেগেই রয়েছে৷ গতবারের চেয়ে এবার ফলন ভালো হওয়ার জন্য বাগান মালিকদের মুখে হাসি দেখা গেছে৷ আগামী একসপ্তাহের মধ্যে বাগানে আসতে পারে এই লিচু জানান বাগান মালিকরা৷ অধিকাংশ লিচু গাছ আগেই কিনে নিয়েছেন ব্যাপারীরা৷ লিচু চাষী তৌহিদ বলেন, বিগত কয়েকবছরের মধ্যে এবার ফলন হয়েছে বেশি। এই লিচু একবার কেউ খেলে মনে হবে যেনো রসগোল্লা কিনে খেয়েছে৷ সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকা ফলন বৃদ্ধির কারণ৷ আমার বাগান থেকে ১০ লাখ টাকার লিচু বিক্রি হতে পারে বলে ধারণা করছি৷ লিচুর ব্যাপারী শহিদুল ইসলাম বলেন, আমি ১০ টি গাছ চুক্তিতে কিনেছি ৩ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে। বাগানেই দিনরাত সময় দিচ্ছি৷ একসপ্তাহ পর থেকে বাজারে সরবরাহ করতে পারবো লিচু৷ লিচু চাষী মামুন মিয়া,শরীফুল ইসলাম, মহসিন মিয়া, রোমান মিয়া বলেন, প্রবাসে পাঠানোর জন্য কিছু গাছ কিনেছি৷ গতবছর বৈরী আবহাওয়াতে ফলন ভালো হয়নি৷ তাই প্রতি ১০০ লিচু ১ হাজার থেকে ১২ শত টাকা বিক্রি হয়েছে। তবে এবার যেহেতু ফলন ভালো আসাকরি তা কমে ৫শ’ টাকা ১০০ লিচু বিক্রি করতে পারবো। উৎপাদনের চেয়ে চাহিদা বেশি থাকার কারণে দাম অন্য লিচুর চেয়ে বেশি। বিভিন্ন স্থান থেকে মানুষ আসে৷ এছাড়াও সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে যায় এই গ্রামের লিচু। জনশ্রুতি রয়েছে, প্রায় ২০০ বছর আগে চীন থেকে এই গ্রামের এক ব্যক্তি প্রথমে একটি চারা গাছ এনে লাগান  গ্রামে। অধিক ফলন ও রসে টসটসে, ছোট বিচির কারণে এ লিচুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে এলাকাবাসী। কিছুদিনের মধ্যেই এ জাতের কলম চারা ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িতে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে গ্রামবাসী। এখন সবার বাড়িতে শোভা পাচ্ছে এ লিচুগাছ।পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কৃষি অফিস থেকে প্রযুক্তিগত সহায়তা পরামর্শ দেওয়া হয়েছে চাষীদের। এই লিচুর চাষ কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আমরা কাজ করছি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘আমি আর নিতে পারছি না’, লাইভে এসে কাঁদলেন রিয়া মনি
‌‘আমি আর নিতে পারছি না’, লাইভে এসে কাঁদলেন রিয়া মনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এক রহস্যজনক ফেসবুক পোস্টে Read more

চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা
চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার মডেল থানায় এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা Read more

হবিগঞ্জে গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে
হবিগঞ্জে গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে

হবিগঞ্জে নারী নির্যাতন মামলা করার কারণে এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী Read more

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী
ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের Read more

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন। আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন