মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন।মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াদি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মঙ্গলবার মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রদেশ কায়াহ-এর মাউচি জেলায় চালানো হয়েছে এই অভিযান। এই প্রদেশটি ২০২৩ সালের নভেম্বরে সেনাবাহিনীকে হটিয়ে প্রদেশটির দখল নিয়েছে জান্তাবিরোধী শস্ত্র গোষ্ঠী কারেন্নি আর্মি। দখলের পর কায়াহ স্টেট ইন্টেরিয়াম এক্সিকিউটিভ কাউন্সিল (কেআইইসি) নামে নতুন প্রাদেশিক সরকার গঠন করেছে কারেন্নি আর্মি।কেআইইসি সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ এবং এবং ২ জন শিশু রয়েছে। বাকি ছয় জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পাশাপাশি ৫ জন আহতও হয়েছেন।কেআইইসির সেকেন্ড সেক্রেটারি এবং দ্বিতীয় শীর্ষ নির্বাহী উ বানিয়ার ইরায়াদিকে জানান, “মাউচিতে একাধিক খনি আছে। তাই নিয়মিত এই জেলায় লোকসমাগম হয়; অনেকে খনির কাজ করতে আসে, অনেকে আসে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে। জান্তা এই জেলার সামাজিক অর্থনৈতিক জীবন ধ্বংস করতে চাইছে এবং মানুষজনকে ভীতির মধ্যে রাখতে চাইছে।”উ বানিয়ার বলেন, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত কায়াহ-এর বিভিন্ন জেলায় ১৪ বার বিমান হামলা চালিয়েছে জান্তা, তবে মঙ্গলবারের হামলাটি ছিল আগের সব হামলার চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং প্রাণঘাতী। কারণ এর আগের ১৪ হামলায় মোট নিহত হয়েছিলেন ১১ জন।এ ইস্যুতে আরও তথ্য জানার জন্য জান্তার মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল ইরাওয়াদি, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।সর্বশেষ এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের কাছে জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের নালিশ জানিয়েছে কেআইইসি।২০২০ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে জান্তা। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানের পর গঠিত সামরিক সরকারের প্রধানও হন তিনি।অভ্যুত্থানের পরপরই গ্রেপ্তার করা হয় মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি এবং তার নেতৃত্বাধীন সরকারকে। সুচি এবং তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-এর অধিকাংশ মন্ত্রি, এমপি এবং দলটির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে কারাবন্দি আছেন। গত বছর দলটির নিবন্ধনও বাতিল করেছে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন।ক্ষমতা দখলের পর সম্প্রতি প্রথমবারের মতো মিয়ানমারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জান্তা। আগামী ২৮ ডিসেম্বর হবে সেই নির্বাচনের ভোটগ্রহণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা
গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১২ সিএনজি চালককে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০এপ্রিল) রাত ১০ টায় ভ্রাম্যমাণ আদালত Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

১১ উপজেলায় পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার
১১ উপজেলায় পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার

পরীক্ষামূলকভাবে সারাদেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষককে 'কৃষক কার্ড' দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন