দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে সকাল থেকে ভোট গ্রহণ শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। তিনি সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আচরণবিধি প্রকাশ (৩১ জুলাই), খসড়া ভোটার তালিকা প্রকাশ (০৬ আগস্ট), ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (০৭ ও ১০-১২ আগস্ট), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (১৪ আগস্ট), মনোনয়নপত্র বিতরণ (১৭-১৯ আগস্ট), মনোনয়নপত্র দাখিল (২১ ও ২৪-২৫ আগস্ট), মনোনয়নপত্র বাছাই (২৭-২৮ আগস্ট), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (৩১ আগস্ট), মনোনয়নপত্র প্রত্যাহার (০২ সেপ্টেম্বর), প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ (০৪ সেপ্টেম্বর), ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা (১৫ সেপ্টেম্বর)।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর এই বহুল প্রত্যাশিত নির্বাচনের তফসিল ঘোষণা করে আমরা ইতিহাসের নতুন অধ্যায় সূচনার পথে অগ্রসর হচ্ছি। রাকসু নির্বাচন কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ১৯৯০ সাল থেকে বিভিন্ন কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুরের জনপদ। জেলার উপর দিয়ে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে Read more

৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা
৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ Read more

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ
ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ

‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় Read more

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন