প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে বদ্ধপরিকর সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ প্রক্রিয়া বেশ জটিল। এ জটিলতা নিরসনে ভোটার হওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছে ইসি। এখন থেকে প্রবাসীদের ভোটার হতে আর বাংলাদেশি পাসপোর্ট বাধ্যতামূলক থাকছে না।নির্বাচন কমিশনের সংশোধিত এসওপি অনুযায়ী, তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্রসহ নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিলেই প্রবাসীরা ভোটার হতে পারবেন। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়। এতে সই করেছেন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান।নতুন নিয়মে যেসব কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে, পূরণ করা আবেদনপত্র (ফরম-২ক), জন্ম নিবন্ধনের অনলাইন যাচাইকৃত কপি, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্টের কপি (যদি থাকে) এবং তিনজন প্রবাসী এনআইডিধারীর প্রত্যয়নপত্র। এগুলোর মধ্যে আবেদনপত্র, জন্মসনদ, ছবি ও তিন এনআইডিধারীর প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।পাশাপাশি, আরও কিছু দলিলাদিও প্রয়োজন হতে পারে। যেমন—আবেদনকারীর পিতা-মাতার এনআইডি অথবা জন্মসনদ/মৃত্যুসনদ, বাংলাদেশি নাগরিকত্ব সনদ, শিক্ষা সনদ (যেমন—এসএসসি/সমমান), ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, বিবাহ সনদ, স্বামী বা স্ত্রীর এনআইডি, হোল্ডিং ট্যাক্স বা ইউটিলিটি বিলের কপি ইত্যাদি। প্রযোজ্য ক্ষেত্রে এসব জমা দিতে হবে।এ ছাড়া যেসব প্রবাসী ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা বা থানার অন্তর্ভুক্ত, তাদের জন্য একটি বাড়তি ‘বিশেষ তথ্য ফরম’ পূরণ করতে হবে।এসওপিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। তবে কেউ যদি দেশের বাইরে থাকেন, তাহলে তার পক্ষে একজন প্রতিনিধি বাংলাদেশে থেকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কাছে সেসব কাগজ জমা দিতে পারবেন।নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নে নির্বাচন কমিশন একাধিক দেশে মিশন অফিসে কার্যক্রম চালু করেছে। এসব মিশনে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দিয়েছে ইসির নিজস্ব টিম। মিশনগুলোতে যন্ত্রপাতি বসানো, নেটওয়ার্ক স্থাপন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভাও করা হয়েছে। এসব কাজ শেষে শুরু হয়েছে এনআইডি পার্সোনালাইজেশনের ‘টেস্ট অ্যান্ড ট্রায়াল’ কার্যক্রম।ইতোমধ্যে নয়টি দেশের ১৬টি মিশনে এ সেবা চালু রয়েছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। চলতি বছরের জুলাই মাসে দশম দেশ হিসেবে যুক্ত হয়েছে জাপান। আগামীতে আরও ৪০টি দেশে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রতিবন্ধকতা ছিল। ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় থেকেই প্রবাসীদের এনআইডি এবং ভোটার হওয়ার দাবির সূত্রপাত। ২০১৯ সালে মালয়েশিয়ায় প্রথমবারের মতো প্রবাসীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করে ইসি। তবে কোভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়।পরবর্তীতে ২০২৩ সালের জুলাইয়ে আবারও কিছু দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও রাজনৈতিক অস্থিরতায় তা আবার থমকে দাঁড়ায়। সর্বশেষ কমিশন পরিবর্তনের পর নতুন নেতৃত্বে আবারও প্রবাসী এনআইডি কার্যক্রমে গতি এসেছে। বর্তমানে দায়িত্বে থাকা এএমএম নাসির উদ্দিন কমিশনের অধীনে ফের সচল হয়েছে উদ্যোগটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, ছেলে আটক
নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, ছেলে আটক

হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকা না পাওয়া মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ছেলে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে Read more

রাজশাহীতে কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ
রাজশাহীতে কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ

রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন। এছাড়াও Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার Read more

উৎসব ভাতা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের
উৎসব ভাতা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।আজ সোমবার উপসচিব (প্রবিধি অনুবিভাগ) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত আদেশে Read more

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

প্রতারণা ও চেক জালিয়াতিসহ নানা অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও, ডেপুটি জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ ৭ Read more

দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা
দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা

নির্বাসন বা কারাবাস অনেক সময়ই কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটিই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন