কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশের বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মধুপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির সামনের বাহিরচর হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃষ্টি থামার পর স্থানীয়রা তাঁকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ জনকে আসামি করে পুলিশের ৩ মামলা
খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ জনকে আসামি করে পুলিশের ৩ মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। এর Read more

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশী
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশী

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় তার দুই Read more

মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬
মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার Read more

তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ঘিরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শক্তির চলমান বিরোধে নাটকীয় মোড় নিয়েছে। সৌদি জোটের Read more

এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা
এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করলেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন