তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ‘সেরা অভিনেতা’র স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গেও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাতে আবেগঘন অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখার্জি। তিনিও প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছেন। শুক্রবার (১ আগস্ট) ভারতের  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।এটি শাহরুখের জন্য এক বিশেষ অর্জন, কারণ এর আগে তিনি ৩০ বার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়ে ১৪ বার জিতেছেন, যার মধ্যে ৮ বার সেরা অভিনেতার পুরস্কার—এই ক্যাটাগরিতে দিলীপ কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ জয়। এ ছাড়াও, ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ এবং ‘লিজিয়ন অব অনার’-এর মতো সম্মাননা প্রদান করেছে, যা বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র—‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা।এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।অন্যদিকে, শাহরুখ খানের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী রানি মুখার্জিও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আবেগঘন ও বাস্তবভিত্তিক অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হয়েছেন। ১৯৯৬ সালে বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা রানি একই বছর ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বলিউডে পা রাখেন।‘জওয়ান’ সিনেমার গানেও এসেছে সাফল্য—শিল্পা রাও জিতেছেন সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার। অন্যদিকে, সুদীপ্ত সেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক

গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।শনিবার Read more

পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬
টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন