অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে এ বিচার করা হবে।আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ কথা বলেন আইন উপদেষ্টা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানান।ফেসবুকে ড. আসিফ নজরুল লেখেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকান্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।তিনি আরো লেখেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে Read more

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছাত্রদল, রহনপুর পৌর শাখা ছাত্রদল ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা Read more

Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

একদল মুক্তিযুদ্ধ, আরেক দল চব্বিশ বিক্রি করছে: আমীর খসরু
একদল মুক্তিযুদ্ধ, আরেক দল চব্বিশ বিক্রি করছে: আমীর খসরু

দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশের গণ-অভুত্থান বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু Read more

প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা
প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ Read more

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত
রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন