নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে চাঁদাবাজি, শোষণ ও অত্যাচার বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা।শনিবার (১২ জুলাই) সকালে বড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি দুই দিনের মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময়ে বড় বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে। না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসব সন্ত্রাসীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে একটি বাঁশ ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা।নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)সোমবার Read more

গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশের গাড়ি আটকে সন্ত্রাসী রাসেলকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশসদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ Read more

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

বিরামপুরে বরগুনার যুবলীগ নেতা ও বরিশালের সাবেক চেয়ারম্যান আটক
বিরামপুরে বরগুনার যুবলীগ নেতা ও বরিশালের সাবেক চেয়ারম্যান আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন