দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ঘেনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশলের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বরিশাল আমার দেশ পাঠক মেলার বরিশাল জেলা শাখার আহবয়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুরুল আমীন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান পিন্টু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার ও বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, পাঠক মেলার জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব রাজু আহম্মেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শাহীন হাসান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহিন হফিজ, বরিশাল দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল ইসলাম শিহাব, ছাত্রদল নেতা নাদিম ও  রনিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।মানবন্ধনে বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় বিগত সৈরাচারী আওয়ামী সরকারের দোসররা আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন জেলায় শতাধিক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছিলো। সম্পাদক মাহমুদুর রহমানকে প্রতিদিনই কোন না কোটের বারান্দায় বারান্দায় ছুটতে হয়েছে। আওয়ামী সরকারের দোষর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের অপকর্মের ঘটনা সবার সামনে তুলে ধরায় অকুতোভয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে।ফ্যাসিস্টরা এখনো চারিদিকে ঘাপটি মেরে বসে আছে। সময় হয়েছে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। মানবনন্ধন শেষে মেঘনা গ্রপের পন্য বর্জনের আহবান জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিবিরপুকুর পাড়ে গিয়ে শেষ হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ
প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ

আমাদের সমাজের অনেকেই স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে রয়েছেন। এসব প্যাসেন্টদের কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে এক অভাবনীয় আবিষ্কার করেছেন এই Read more

যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’
যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’

ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত  ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠপুত্র ও হজরত Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাত টার সময় Read more

সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় Read more

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা
চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা

বিদ্যুৎ বিভাগের চালু করা নতুন প্রিপেইড মিটার সংযোগ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজারো গ্রাহক চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন