খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী বোরহান আহমেদ রাকিব।বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মুখে আমরণ অনশনে বসেন তিনি। বোরহান আহমেদ রাকিব বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী। এর আগে গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অনশনে বসার ঘোষণা দেন তিনি।রাকিব বলেন, আমি কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমরণ অনশনে বসছি। শিক্ষার্থীদের এক দফা দাবি ভিসি মাসুদের পদত্যাগ যতক্ষণ না হচ্ছে আমি অনশনে থাকবো।ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর থেকে তারা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে অনশনে বসেন কুয়েট শিক্ষার্থীরা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে আজ সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম Read more

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে Read more

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরিমণি
মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরিমণি

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন অভিনেত্রী পরীমণি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে এখন সময় কাটাচ্ছেন সন্তানদের Read more

চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন