সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল সেলেসাওরা। অবশেষে সেই অপেক্ষার সমাপ্তি ঘটল। আগামী ২৬ মে থেকেই প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলের ডাগআউটে নিজের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান কোচ। অর্থাৎ দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ভিনিসিউসরা।আগেই জানা গিয়েছিল, জাতীয় দলের হিসেবে ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। তবে কত টাকায় ব্রাজিলে পা রাখছেন এই অভিজ্ঞ কোচ? এই খবর জানা গেছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও এএস এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোতে। আপাতত মাসিক ৮ লাখ ৫০ হাজার ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা পাচ্ছেন তিনি। যা বার্ষিক হিসাব করলে দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।শুধু তাই নয়, এর সাথে আছে বোনাসের অঙ্ক। ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারলে আরও ৫ মিলিয়ন ইউএস ডলার পাবেন আনচেলত্তি। ইএসপিএনের খবর অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের বেতনের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন এই ইতালিয়ান কোচ।বেতন-বোনাসের বাইরেও আরও অনেক সুবিধা পেতে যাচ্ছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এই কোচ। রিও ডি জেনেইরো-তে পাবেন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার পুরো অর্থ পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। বিদেশ ভ্রমণের জন্য পাবেন একটি প্রাইভেট জেট। সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়ার পাশাপাশি থাকছে জীবন বিমার সুবিধাও।আগামী জুনে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ইউরোপের টপ ফাইভ লিগের সব কটি শিরোপা জেতা কোচ আনচেলত্তি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল Read more

রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চটলেন কামরুল ইসলাম
চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চটলেন কামরুল ইসলাম

আদালতে শুনানির সময় চকলেট নিয়ে চটেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মেজাজ হারিয়ে পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) ঢাকার Read more

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি Read more

মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা
মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করে যুক্তরাজ্যে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি
আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন