ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৮) ও তার বড় ভাই নবাব আলীকে (৫৫) বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মো. নাসির উদ্দিন ও নবাব আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাকাইল এলাকার বাসিন্দা মৃত সালাম মিয়ার ছেলে। এরআগে নাসির উদ্দিন থানা থেকে পালিয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ৮ টার দিকে একটি মাইক্রোবাসযোগে থানায় এসে আত্মসমর্পণ করেন। গতকাল সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আওয়ামী লীগের ওই নেতা মুঠোফোনে কথা বলতে বলতে থানার পেছনের দরজা দিয়ে বের হয়ে পুলিশ মেসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। পরবর্তীতে এ ঘটনাটি জানাজানি হয়ে গেলে পুলিশ মো. নাসির উদ্দিনের বড় ভাই নবাব আলীকে থানায় নিয়ে আসে। নাসিরউদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান জুয়েল বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমার ভাই নাসির উদ্দিন আজ সকালে আলফাডাঙ্গা থানায় আত্মসমর্পণ করেছেন। পারিবারিক সিদ্ধান্তেই আমার ভাই আত্মসমর্পণ করেন।’তৈয়বুর রহমান জুয়েল আরও বলেন, ‘আমার ভাই নাসির উদ্দিন রাজনীতি করেন; কিন্তু কোনো মামলার আসামি নন। আমার বড় ভাই নবাব আলী কোন রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু পুলিশ আমার দুই ভাইকে রাজনৈতিক একটি মামলায় অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে।’এবিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা কানাডার
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা কানাডার

ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানাল কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার (৩০ Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম
ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে Read more

শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন
শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) Read more

পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করার পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর Read more

মারা গেলেন নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা
মারা গেলেন নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা

বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নোবেলজয়ী পেরুভিয়ান লেখক মারিও বার্গাস ইয়োসা আর নেই। ৮৯ বছর বয়সে পেরুর লিমায় পরিবার-পরিজনের কাছে শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন