ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে পারবে। এই নিয়ম ভাঙার দায়ে এবার ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসকে  ইউরোপা লিগ থেকে বাদ দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।শুক্রবার (১১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। তবে চাইলেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করতে পারবে প্যালেস।২০২৩–২৪ মৌসুমে এফএ কাপ জয়ের মাধ্যমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল প্যাট্রিক ভিয়েরার দল। তবে নিয়ম লঙ্ঘনের কারণে এখন সেই জায়গা পেতে পারে প্রিমিয়ার লিগে সপ্তম স্থান পাওয়া নটিংহ্যাম ফরেস্ট।ক্রিস্টাল প্যালেসের মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী জন টেক্সটরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ঈগল ফুটবল হোল্ডিংস’। একই প্রতিষ্ঠান ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর মালিকানাতেও অংশীদার। ফলে উয়েফার বিধি অনুযায়ী, কোনো একটি ইউরোপীয় প্রতিযোগিতায় একই মালিকানাধীন একাধিক ক্লাব অংশ নিতে পারে না, যাতে স্বার্থের দ্বন্দ্ব না ঘটে।এই বিষয়ে প্রমাণ দাখিলের সময়সীমা ছিল চলতি বছরের ১ মার্চ। উয়েফার দাবি, ওই সময়ের মধ্যে প্যালেস পক্ষ থেকে মালিকানার বিচ্ছিন্নতা বা স্বায়ত্তশাসনের যথার্থ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে। যদিও প্যালেস দাবি করেছে, ক্লাব পরিচালনায় টেক্সটরের কোনো সরাসরি হস্তক্ষেপ নেই।তবে উয়েফা সেই ব্যাখ্যা গ্রহণ করেনি। এর ফলে ইউরোপা লিগে অলিম্পিক লিওঁর জায়গা নিশ্চিত হয়েছে। গত মৌসুমে তারা ফরাসি লিগ ওয়ানে ষষ্ঠ স্থান অর্জন করেছিল। অন্যদিকে, প্রিমিয়ার লিগে দশম হয়ে মৌসুম শেষ করেছিল প্যালেস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া

ইসলামে জীবিতদের মতো মৃতদেরও সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে Read more

প্রশাসনের দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে: রিজভী
প্রশাসনের দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে: রিজভী

সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব
আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। Read more

ভেঙে পড়ার আশঙ্কা, তবু চলতে বাধ্য হাজারো মানুষ সেই সেতু দিয়ে
ভেঙে পড়ার আশঙ্কা, তবু চলতে বাধ্য হাজারো মানুষ সেই সেতু দিয়ে

নড়াইল সদর উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ খালের উপর নির্মিত এই সেতুটি এখন এলাকার মানুষের জন্য আতঙ্কের নাম। পাঁচ থেকে সাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন