রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়ে ছিনতাইকৃত লাইসেন্সধারী শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১।রোববার (১৮ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।র‍্যাব জানায়, ভিকটিম মো. মাহবুব আলম (৫৭) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বর্তমানে ‘আলাল গ্রুপ’-এর প্রটোকল অফিসার হিসেবে কর্মরত। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ২৪ নম্বর বাসার সামনে অবস্থানকালে তিনি হামলার শিকার হন।একটি সাদা প্রাডো গাড়ি, একটি নিসান এক্সট্রেইল এবং একটি মোটরসাইকেলে আসা ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং তার নিজের শটগান দিয়েই মুখের বাম পাশের চোয়ালে গুরুতর জখম করে। এরপর তারা শটগানটি ছিনিয়ে নেয় এবং প্রাডো গাড়ি থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক অন্য একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পর আহত মাহবুব আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। রোববার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি’র সহায়তায় শেরেবাংলা নগর থানার শ্যামলী কল্যাণ সমিতির একটি গার্মেন্টস গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছিনতাইকৃত, ১টি তুর্কি প্রস্তুতকৃত ১২ বোর শটগান, ৪ রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এই চাঞ্চল্যকর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়ে আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে Read more

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি
মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা Read more

মনিপুর স্কুল মাঠে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঈদের নামাজ আদায়
মনিপুর স্কুল মাঠে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঈদের নামাজ আদায়

রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় Read more

গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ
গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ

ছোট্ট একটি নদী আছে আমার ছোট্ট গাঁয়ে এই নদীতে যাওয়া আসা খেয়া ঘাটের নায়ে। এই নদীটির আড়িয়াল খার শাখা নদী, Read more

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৮ জুন) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন