কক্সবাজারের টেকনাফ মহাসড়কে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার পাশাপাশি উক্ত সড়কে চলাচলকারী যানবাহনে থাকা যাত্রীদের সার্বিক নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে সীমান্ত প্রহরী ২ বিজিবি সদস্যরা।তারই ধারাবাহিকতায় এক হতদরিদ্র নারী যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি।শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি) প্রেস বার্তার মাধ্যমে জানান, বিকালের দিকে হ্নীলা দমদমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করার সময় টেকনাফ থেকে আসা উখিয়াগামী একটি সিএনজি (নং কক্সবাজার থ-১১-৬৬৬১) ছিটের পিছন থেকে ১টি ব্যাগ পাওয়া যায়।সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, কোনো যাত্রী হয়তো ভুলবশত ব্যাগটি ফেলে গিয়েছে। এরপর ব্যাগের ভিতর থেকে নগদ ৭,০০০ টাকা, বাচ্চার কাপড়, একটি জাতীয় পরিচয়পত্র (NID) ও ব্যবহারের সামগ্রী পাওয়া যায়। এনআইডির সূত্র ধরে তাৎক্ষণিকভাবে ব্যাগের প্রকৃত মালিক জুলেখা আক্তারের (৪৪) পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়।পরবর্তীতে, বিজিবির বিওপি কমান্ডারের উপস্থিতিতে দমদমিয়া চেকপোস্টে ব্যাগটি খুঁজে পাওয়া নারীর নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।এদিকে, নিজের হারানো ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে জুলেখা আক্তার বিজিবির মানবিক কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজিবি সদস্যদের সততার ভূয়সী প্রশংসা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের হালচাল বদলেছে। তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দা-কুমড়া সম্পর্ক থাকলেও Read more

মে মাসে সড়কে ঝরেছে ৬১৪ প্রাণ
মে মাসে সড়কে ঝরেছে ৬১৪ প্রাণ

গত মে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে ২৫৬ জনই মোটরসাইকেল Read more

বান্দরবানে সারজিস আলম কে অবাঞ্চিত ঘোষণা
বান্দরবানে সারজিস আলম কে অবাঞ্চিত ঘোষণা

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের ‘বান্দরবানকে শাস্তিস্বরুপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’- মন্তব্যের প্রতিবাদে ও অবিলম্বে সেই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া Read more

আলফাডাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
আলফাডাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ Read more

জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি
জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে Read more

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন