মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম।এর আগে ড. ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা।বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।প্রধান উপদেষ্টার এ সফরে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ড. ইউনূসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।প্রধান উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন Read more

জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত
জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র Read more

‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা!
‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী হয়ে নাগেশ্বরীর দুধকুমার নদে গত ২ দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি
কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও Read more

মাত্র ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি
মাত্র ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি

দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ২৪ ঘণ্টায় গাজায় ফিরেছেন পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন