পটুয়াখালীর বাউফল উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নাজিরপুর ইউনিয়নবাসী। রবিবার (১৮ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি, তাতেঁরকাঠী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, মো. আরিফুল ইসলাম, অ্যাড মুজাহিদুল ইসলাম, এ.বি.এম মিজানুর রহমান, মো. শাহিন প্রমুখ।বক্তরা বলেন, তেঁতুলিয়া নদী নাজিরপুরের নিমদী, কচুয়া, বড়ডালিমা গ্রামের অর্ধেক নদীতে গর্ভে বিলীন হয়েছে। সরকারি বিদ্যলয়, ঘরবাড়ি, ফসলি জমি নদী গিলে খাচ্ছে। তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের Read more

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ
মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা। সকাল থেকে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর ভিড়ে Read more

সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা

পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবশেষে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে মৌসুমের প্রথম পর্যটক ভ্রমণ শুরু হতে যাচ্ছে সৌন্দর্যে ঘেরা প্রবাল দ্বীপ Read more

যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

যুব বিশ্বকাপের ম্যাচ আছে আজ, যেখানে ভিন্ন ম্যাচে নামবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে এসএ টোয়েন্টির ম্যাচ।টেনিসঅস্ট্রেলিয়ান ওপেন১ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন