মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল। তিনি বলেছেন, ‘আইন ভঙ্গকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল জানান, ভিসার ধরণ যাই হোক—শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভ্রমণকারীর পাস অথবা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচির অনুমতি—কোনোটিই আইনের বাইরে যাওয়ার ঢাল হতে পারে না।তিনি বলেন, ‘মালয়েশিয়ার মানুষের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান আপসহীন।’দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ পাস বাতিল, কালো তালিকাভুক্তি ও নির্বাসনের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকে। এসব পদক্ষেপ কার্যকর হয় ব্যক্তির পটভূমি, মর্যাদা বা জাতীয়তা নির্বিশেষে।এ সময় তিনি রয়্যাল মালয়েশিয়া পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘পুলিশ বাহিনী সবসময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং কোনো অভিযোগকে গুরুত্বসহকারে তদন্ত করে থাকে।’সাম্প্রতিক সময়ে বিদেশিদের জড়িত কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এ প্রসঙ্গে সাইফুদ্দিন নাসিউন বলেন, ‘প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টির কোনো প্রয়োজন নেই।’বিদেশি শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া কেবল ১৫টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয়, আর চীন তাদের মধ্যে নেই। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা ছিল ৩০ হাজার ৬৭৯ জন।তাদের বেশিরভাগই কর্মরত নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও সেবাখাতে, যা মূলত বড় প্রকল্প ও বিশেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় মালয়েশিয়া সব সময় উন্মুক্ত থাকবে। তবে এই উন্মুক্ততা কখনোই জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিনিময়ে আসবে না।’জনগণকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি হুমকি আমরা গুরুত্ব সহকারে মোকাবিলা করব। যাতে মালয়েশিয়া একটি নিরাপদ, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে টিকে থাকে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের

২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান Read more

মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১
মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৬টি বিদেশি কাঁচের মদের বোতলসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৭ জুলাই) Read more

দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।মঙ্গলবার Read more

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বেশ কিছুদিন ধরেই পানিবন্দী অবস্থায় আছে প্রায় ১১ হাজার পরিবার। এসব Read more

তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে ভোগান্তিতে গর্ভবতীরা
তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে  ভোগান্তিতে গর্ভবতীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এনএনসি (নিউ নেটাল কেয়ার) ও পিএনসি (পোস্ট নেটাল কেয়ার) কার্ড সরবরাহ না থাকায় Read more

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন