সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল তিনটায় শুরু হওয়া এ সভা রাত ৮টা পর্যন্ত চলে। সভায় বেশকিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে।সূত্রের তথ্য অনুযায়ী, তিন ধাপে পে-স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে। সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বুধবার রাত সাড়ে ৮টায় একটি গণমাধ্যমকে বলেন, পে-স্কেলের খসড়া ড্রাফট প্রস্তুত। তবে কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজন। এজন্য আমাদের আরও সভা করতে হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে।কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না। বাস্তব সম্মত সুপারিশ করা হবে।জানা গেছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১) নামের এক যুবকের লাশ নিখোঁজের ২৩ ঘণ্টা পর Read more

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন
প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর প্রেমিকাকে ফলো করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। খবর Read more

ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই
ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে Read more

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।সোমবার (৫ মে) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন